ইফতারিতে ছোলা খাওয়ার কিছু অনন্য উপকারিতা
স্বাস্থ্য সচেতন
ইফতারিতে ছোলা খাওয়ার কিছু অনন্য উপকারিতা
রমজানে ছোলা বা বুট ছাড়া ইফতারই যেন জমে না। ছোলা একটি দানাদার শক্তিশালী খাবার। পুষ্টিবিদদের মতে বলেছেন, ‘কাঁচা ছোলা একটি নির্দিষ্ট সময় পানিতে ভিজিয়ে রেখে চিবিয়ে খেলে তা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। আমিষের অন্যতম উৎস এই খাবারটি ভিজিয়ে রেখে আদা, লবণ দিয়ে খেলে শরীরে অনেক শক্তি পাওয়া যায়। এটি রান্না এবং কাঁচা দুইভাবেই খাওয়া যায়। তবে কাঁচা ছোলা বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। আসুন জেনে নিই ইফতারিতে ছোলা খাওয়ার কিছু অনন্য উপকারিতা সম্পর্কে।
১.ছোলায় পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। আর ফলিক অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
২.ছোলার ফ্যাট বা তেলের বেশির ভাগ পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ক্ষতিকর নয়। প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় রয়েছে বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ লবণ। শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে আনতেও ছোলার ভুমিকা রয়েছে।
৩. এছাড়া এতে রয়েছে ভিটামিন বি-১, বি-২, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এসব উপাদান শরীরের জন্য খুবই উপকারী। ছোলায় কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন ইফতারে ছোলা খাওয়া অনেক উপকারী।
৪.ছোলায় প্রচুর খাদ্য-আঁশ বিদ্যমান থাকায় তা কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে।
৫.ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুয়েটেড বা বহু-অসম্পৃক্ত ফ্যাটি এসিড। এই ফ্যাট শরীরের জন্য কোন ক্ষতি করেনা বরং এটি রক্তের চর্বি কমাতে সাহায্য করে।

রোজার সময় প্রচুর তেল দিয়ে ছোলাকে ভুনা করে খাওয়া হয়। কিন্তু খুব বেশি তেল দিয়ে ছোলা ভুনে করে এর পুষ্টিগুণ নষ্ট করা উচিত নয়, বরং ছোলা সিদ্ধ করে তার সঙ্গে টমেটো, শসা, কাঁচামরিচ, সঙ্গে একটু অলিভঅয়েল বা সরিষার তেল মিশিয়ে নিলে তা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। তবে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ছোলা না খাওয়াই ভালো। আবার যারা হজম করতে পারেন না তাদেরও কাঁচা ছোলা না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
No comments